পূর্বধলায় ভাইস চেয়ারম্যান পদে প্রচারনায় শীর্ষে এগিয়ে আইসক্রিম প্রতিক নিয়ে রফিকুল ইসলাম

0
123

মোঃ আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা

নেত্রকোণার পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে ১১জন ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সাবেক ছাত্রনেতা, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রফিক প্রচার প্রচারণায় ও ভোট জড়িপে সবার শীর্ষে এগিয়ে আছেন। তার নাম উপজেলার সবার মুখে মুখে। তিনি ভাইস চেয়ারম্যান পদে দ্বিতীয় বারের মত লড়ছেন। তিনি নেত্রকোনা জেলা পরিষদের সদস্য হিসাবেও নির্বাচন করেছিলেন।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আরো ১০জন প্রার্থী নির্বাচনে লড়ছেন। নির্বাচনী প্রচারণায় কেউ কেউ রাস্তাঘাট উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন, আবার কেউ কেউ উপজেলাকে মাদক মুক্ত ও আধুনিক করে গড়ে তোলার আশ্বাস দিচ্ছেন।

এলাকাবাসী বলেন, যুবসসমাজকে ইভটিজিং, কিশোর গ্যাং ও মাদকমুক্ত করে সমাজ গড়তে হলে অবশ্যই তরুণ সমাজ সেবক রফিকুল ইসলামের বিকল্প নেই। পূর্বধলা সদর ইউনিয়নের অনেক ভোটার বলেন, ১১জন প্রার্থীর মধ্যে তরুন সমাজ সেবক রফিকুল ইসলাম রফিক একজন মানবতার ফেরিওয়ালা। আমি অসুস্থতা নিয়ে রফিকুল সাহেবের সাথে বারবার দেখা করেছি, প্রতিবারই তিনি আমাকে সহযোগিতা করেছেন। কেউ কখনও তার কাছে গেলে খালি হাতে ফেরে না।

আরেকজন বলেন,রফিকুল ইসলাম এর পক্ষে যে জোয়ার বইছে তা অন্য কোনো প্রার্থীর পক্ষে দেখছি না।পূর্বধলা আগিয়া ইউনিয়নের বাট্টা এলাকার কয়েকজন বলেন, রফিকুল ইসলাম একজন সৎ ও নীতিবান অন্যায়ের প্রতিবাদী লোক।

ভাইস চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম বলেন, আমি ছোটকাল থেকেই ছাত্ররাজনীতির পাশাপাশি মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করছি। আপনাদের পাশে থাকার জন্যই আবারো নির্বাচনে এসেছি। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি বলেন, জনগণই আমার শক্তি। জনগণ আমাকে ভালোবাসে বিগত নির্বাচনে বিপুল পরিমান ভোট দিয়েছিল দুঃভাগ্য বশত আমি নির্বাচিত হতে পারিনি, আমি আশাবাদী জনগণ আমাকে আগামী ২১মে তারিখে (আইসক্রিম) প্রতিকে তাদের মুল্যবান ভোট দিয়ে বিজয়ী করবে ইনশআল্লাহ।

আমি নির্বাচিত হলে সকলকে নিয়ে দায়িত্ব পালন করবো। পূর্বধলাকে একটি স্মার্ট উপজেলা হিসাবে গড়ে তুলবো। উল্লেখ্য যে পূর্বধলা উপজেলা ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত যার ভোটার সংখ্যা ২ লাখ ৭০ হাজার। এই উপজেলা দ্বিতীয় ধাপে ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।


পূর্বধলায় ভাইস চেয়ারম্যান পদে প্রচারনায় শীর্ষে এগিয়ে আইসক্রিম প্রতিক নিয়ে রফিকুল ইসলাম

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here