নাটোরে, দ্বিতীয় বিয়ে করায় স্ত্রী ও মেয়ের আত্মহত্যার চেষ্টা, মেয়ে নিহত

মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:

নাটোরের হালসা ইউনিয়নের মন্ডলপাড়া গ্ৰামের সাবেক ইউপি সদস্য মোঃ খোরশেদ আলমের স্ত্রী ও মেয়ে গলায় ফাঁস নিয়ে আত্নহত্যার চেষ্টা করতে গিয়ে মেয়ে মোছাঃ মুন্নি (২০) নিহত হন এবং তার স্ত্রী মোছাঃ জাহেদা বেগমকে (৩৩) আশংকাজনক অবস্থায় রাজশাী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি ২০২২) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম গোপনে দ্বিতীয় বিবাহ করেছেন। এই সংবাদ শুনে অভিমানে মা-মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় মেয়ে মুন্নি মারা যায়।

এ ব্যাপারে খোরশেদ আলমের সেল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনসুর রহমান জানান, মুন্নি বাড়িতেই গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। তার মা জাহেদা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশটি নাটোর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে সকল তথ্য জানা যাবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


নাটোরে, দ্বিতীয় বিয়ে করায় স্ত্রী ও মেয়ের আত্মহত্যার চেষ্টা, মেয়ে নিহত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here