শ্যামগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের নির্মানাধীন সীমানা প্রাচীরে পকেট গেইট রাখার দাবী এলাকাবাসীর

0
62

মোঃ আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলাধীন শ্যামগঞ্জ উপ স্বাস্থ্যকেন্দ্রের সীমানা প্রাচীর নির্মিত হচ্ছে। উপ স্বাস্থ্য কেন্দ্রটি শ্যামগঞ্জ বাজারে অবস্থিত এবং এটি বাজারের গুরত্বপূর্ণ জায়গায়, একদম মেইন রোডের পাশে৷ উপ স্বাস্থ্য কেন্দ্রের দক্ষিণপাশে বেশ কয়েকটি বসতবাড়ি রয়েছে। যারা স্বাস্থ্যকেন্দ্রের ভিতর দিয়ে মেইনরোডে উঠে। তাদের যাতায়াতের বিকল্প কোনো রাস্তা নেই৷ তাদের বসতির ঠিক উত্তরপাশে সীমানা প্রাচীর নির্মিত হলে, যাতায়াতের সকল রাস্তা বন্ধ হয়ে যাবে। তাদের এই অসুবিধা একমাত্র সমাধান হতে পারে, ঐ অংশের সীমানা প্রাচীরে বড় একটি পকেট গেইট রাখা। একটি পকেট গেইট থাকলে, বসতিবাসী পকেট গেইট দিয়ে স্বাস্থ্য কেন্দ্রের ভিতর দিয়ে মেইট রোডে উঠতে পারবে।

এলাকাবাসীর এই সমস্যা সমাধানের জন্য, গত ১২ জুন ২০২৪ইং তারিখে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদনপত্র জমা দেন এলাকাবাসী। উপ স্বাস্থ্য কেন্দ্রটির দক্ষিণপাশে একটি বড় পকেট গেইট স্থাপনের আবেদন করা আবেদনপত্রটিতে এলাকাবাসীর পক্ষে স্বাক্ষর করেন, জানে আলম জনি, মোঃ লিটন মিয়া, তানভীর হোসেন নিয়ন, তানজিলা আফরিন রিয়া, রিপা আক্তার, রুহুল আমিন, মোছাঃ আনজুমানারা, রাকিব আলম রিয়াদ, মাহবুবুল আলম, সোহেল রানা। সুপারিশকারী হিসেবে সিলসহ স্বাক্ষর করেন, গোহালাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, ১ ২ ও ৩নং ওয়ার্ড মহিলা মেম্বার মোছাঃ হাসিনা বেগম হাসি, ওয়ার্ড মেম্বার ইসতিয়াক আহমেদ। গোহালাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান মো:আনোয়ার হোসেন ফজল সাক্ষাৎকারে বলেন, দেওয়াল নির্মানে ভাল কাজ হচ্ছে তবে, জন গণের কল্যাণেই সব, তবে জন গণকে জিম্মি করে রাস্তার ব্যবস্হা না করে দেওয়াল নির্মান ঠিক না। যারা আবেদন করছে তাদের জন্য রাস্তার সু ব্যবস্হা করে দেওয়াল নির্মান করার জন্য পূ্র্বধলা উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি।


শ্যামগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের নির্মানাধীন সীমানা প্রাচীরে পকেট গেইট রাখার দাবী এলাকাবাসীর

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here