দুমকি আঠারোগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি -এডিএস” এর উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন

0
107

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

পটুয়াখালীর দুমকি উপজেলায় আঠারোগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি- এডিএস এর উদ্যোগে সকাল ১১টায় উত্তর আঠারোগাছিয়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সমাগ্রী বিতরন করা হয়।

জনাব আমির হোসেন হাওলাদারের সভাপতিত্বে শিক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠানে হাওলাদার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, দুমকি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদার এর আর্থিক সহায়তায় আঠারোগাছিয়া গ্রামের সকল শিক্ষার্থীদের হাতে এ খাতা তুলে দেন আঠারোগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি- এডিএস এর প্রতিষ্ঠাতা প্রকৌশলী মোঃ কামাল হোসেন।

এসময় আরো উপস্থিত ছিলেন উত্তর আঠারোগাছিয়া বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা আবু জাফর, সমাজসেবক আবু হানিফ জয় সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বৃন্দ।


দুমকি আঠারোগাছিয়া ডেভেলপমেন্ট সোসাইটি -এডিএস” এর উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here