নড়াইলে পুলিশ কর্তৃক ২০ পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার ১

0
93

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ সাগর শেখ (২১) নামের ১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ সাগর শেখ (২১) নড়াইল জেলার সদর থানাধীন সড়াতলা গ্রামের মোঃ আজিজুর শেখের ছেলে।

০৬ জুলাই ২০২৪ বিকাল ১৬:৪৫ ঘটিকার দিকে নড়াইল জেলার সদর থানাধীন ৪নং আউড়িয়া ইউপির অন্তর্গত পশ্চিম বালিয়াডাঙ্গা সাকিনস্থ জনৈক বিল্লাল ভূঁইয়া (৪০) এর বি এন্ড কে নামক ইট ভাটার অফিসের সামনে হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ শাহ্ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ সাগর শেখ (২১) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


নড়াইলে পুলিশ কর্তৃক ২০ পিস ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার ১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here