নড়াইল জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন গ্রেফতার

0
69

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মিরাজ ভূইয়া (২০) ও মোঃ ইমাম হাসান (৩১) নামের ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখার পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ মিরাজ ভূইয়া (২০) নড়াইল সদর থানাধীন তুলারাম হাটপাড়া গ্রামের মোঃ মনির ভূইয়ার ছেলে ও মোঃ ইমাম হাসান (৩১) তুলারামপুর চরপাড়া গ্রামের সেকেন্দার মোল্যার ছেলে। গত ২৮ জুলাই ২০২৪ রাত ২২:২০ ঘটিকার সময় নড়াইল সদর থানাধীন তুলারামপুর আবাদের মোড় জনৈক চুন্নু মোল্যার মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) মাহফুজুর রহমান ও এএসআই (নিঃ) মোঃ আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মিরাজ ভূইয়া (২০) ও মোঃ ইমাম হাসান (৩১) দেরকে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


নড়াইল জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here