Home রাজনৈতিক আওয়ামীলীগ ভোলার লালমোহনে আওয়ামী লীগের বিশাল শোক র‍্যালি অনুষ্ঠিত

ভোলার লালমোহনে আওয়ামী লীগের বিশাল শোক র‍্যালি অনুষ্ঠিত

ভোলার লালমোহনে আওয়ামী লীগের বিশাল শোক র‍্যালি অনুষ্ঠিত

জসিম মাতব্বর,বিশেষ প্রতিনিধি ভোলা

দেশব্যাপী জামাত-বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও তান্ডবলীলায় ছাত্র-ছাত্রী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ অন্যান্য নিহতলালমোহনে আওয়ামী লীগের বিশাল শোক র্যালি অনুষ্ঠিতদের স্মরণে ভোলার লালমোহনে আওয়ামী লীগের শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে শোক র্যালি বের করা হয়। র্যালিটি লালমোহন বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের চৌরাস্তায় এসে সমবেত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিতে লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব জাকির হোসেন পঞ্চায়েত, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল পৌর যুবলীগের সভাপতি মোঃ মেহের সহ উপজেলা, পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।


ভোলার লালমোহনে আওয়ামী লীগের বিশাল শোক র‍্যালি অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here