
ছৈয়দুল আমিন সাইদ,কক্সবাজার জেলা প্রতিনিধি
বিশ্বের অন্যতম পর্যটন স্পট পর্যটন নগরী কক্সবাজারে হাজারো পর্যটকের সমাগম হয়। তারই ধারাবাহিকতায় পর্যটন সেবা নিশ্চিত ও আরো একধাপ এগিয়ে নিতে কক্সবাজারে কটেজ ব্যবসায়ীদের দীর্ঘদিনের কমিটি না থাকার ফলে ব্যবসায়ীদের কাছ থেকে চাদাঁ দাবী,ও ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন হয়রানি বন্ধে দীর্ঘদিনের সাংগঠনিক অচলাবস্থা নিরসনে কক্সবাজারের অন্যতম পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠন কটেজ ব্যবসায়ী সমিতির ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
১০ আগস্ট শনিবার উক্ত কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে মো: আরিফ কে সভাপতি ও নুরুল হুদা কে সিনিয়র সহ সভাপতি, এডভোকেট মিনারুল কবির আল আমিন কে সাধারণ সম্পাদক এবং হেলাল উদ্দীন কে সিনিয়র যুগ্ম সম্পাদক, মোঃ ওসমান কে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য আংশিক কমিটি গঠন করা হয়।
আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সকল ব্যবসায়ীদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্বভাবে কটেজ ব্যবসায়ী সমিতি গঠন করা হবে বলে জানান।এবং সকল ব্যবসায়ীর সার্বিক সহযোগিতায় উক্ত সমিতি কে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন





