ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ নবনির্বাচিত ২ ইউপি সদস্য আটক

0
206

অনলাইন ডেস্ক:

ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ নবনির্বাচিত দুই ইউপি সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) রাতে উপজেলা শহরের বাসষ্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কাষ্টভাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার ও তেঁতুলবাড়িয়া  গ্রামের  আতিয়ার রহমানের ছেলে রাশিদুল ইসলাম এবং ৬নং ওয়ার্ডের মেম্বার ঘোপপাড়া গ্রামের মোঃ সামছুদ্দিন বিশ্বাসের ছেলে টিপু সুলতান।

গোয়েন্দা পুলিশের এসআই আবুজার গিফারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দুই মাদক ব্যবসায়ী কালীগঞ্জ উপজেলা শহরে মাদক বেচাকেনা করছে। এসময় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রাশিদুল ও টিপু সুলতান নামে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাদের দুইজনকে জেল হাজতে পাঠানো হয়েছে।


ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ নবনির্বাচিত ২ ইউপি সদস্য আটক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here