বিএনপির মোনাফেকদের থেকে সাবধান থাকতে হবে আলতাফ হোসেন চৌধুরী

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে এখন অনেক মোনাফেক আছেন তাদের থেকে সাবধান থাকতে হবে বললেন সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী।

শুক্রবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় কেন্দ্র ঘোষিত পথসভার অংশ হিসেবে পটুয়াখালীর দুমকির লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় নেতাকর্মীদের উদ্দেশ্যে এ বক্তব্য দেন।

তিনি বক্তব্যের শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের রুহে মাগফেরাত কামন করে বলেন, ছাত্র জনতা আমাদের জন্য আল্লাহর রহমাত হিসেবে এসেছিলো। পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে উদ্ধার করায় সকল শিক্ষার্থী ও শিক্ষার্থীদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কোনভাবেই যেন আওয়ামী লীগের অতৃপ্ত আত্মা বিএনপির মধ্যে ঠোকার সুযোগ না পায়। যদি কোন বিএনপির নেতাকর্মীদের সাথে তাদের কোন লেনদেন বা পূর্নবাসনের সম্পৃক্ততা পাওয়া যায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহণ করা হবে। শেখ হাসিনা দেশটাকে নরক বানিয়ে গেছে, অর্থনীতি, শিক্ষা, সমাজব্যবস্থাকে একদম ধ্বংস করে গেছে তাই পালানোর পরে ভারত ছাড়া কোন দেশ তাকে গ্রহণ করেনি। ভারতের ষড়যন্ত্র থেকে আমাদের সজাগ থাকতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে সময় ও আমাদের সহযোগিতা করতে হবে যাতে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়ায়।

পথসভায়, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: মতিউর রহমান দিপু, বিএনপি নেতা ফেরদৌস আলম, মো: জসিম উদ্দিন হাওলাদার, মো: আনোয়ার ফরাজি, উপজেলা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ১ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।


বিএনপির মোনাফেকদের থেকে সাবধান থাকতে হবে আলতাফ হোসেন চৌধুরী

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles