কক্সবাজার বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের জন্য দোয়া মাহফিল ও শোকসভা

0
101

ছৈয়দুল আমিন সাঈদ,কক্সবাজার জেলা প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের এবং আহতদের জন্য দোয়া মাহফিল ও শোকসভা করেছে কক্সবাজার বৃহত্তর ঘোনার পাড়া ৯নং ওয়ার্ড় সচেতন নাগরিক ফোরাম।

২৯ আগস্ট রোজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর পৌরসভার ৯নং ওয়ার্ড ঘোনারপাড়া এলাকার বড় কবরস্থান মসজিদে এই দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে স্থানীয় ছাত্রসমাজ স্থানীয় মুরব্বি, এবং সকল স্থরের জনসাধারণের উপস্থিতিতে নিহত এবং আহতদের জন্য দোয়া দুরুদ ও মোনাজাত করা হয়। তাদের রুহের আত্মার মাগফিরাত কামনায় বিশেষভাবে কোরআন তেলওয়াতের মাধ্যমে সকলেই অন্তরের অন্তস্তল থেকে নিজেদের সবটুকু উজাড় করে দোয়া করেন। এবং সাথে সাথে আল্লাহর সন্তুষ্টি প্রকাশ করেন।

এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পৌর বিএনপির সভাপতি রাশেদ মোহাম্মদ আলী এবং ওয়ার্ড় বিএনপি সিনিয়র নেতাকর্মীসহ যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্ররা। পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সকল ধরনের পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।

উক্ত দোয়া মাহফিল ও শোক সভায় সভাপতিত্ব করেন, এডভোকেট এইচ এম শাহজাহান, সঞ্চালনায় ছিলেন, মোহাম্মদ রিফাত উপস্থিত সকলকেই রাতের ভোজন শেষে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠান সমাপ্তি হয়।


কক্সবাজার বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের জন্য দোয়া মাহফিল ও শোকসভা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here