
মোঃ আল ইমরান,স্টাফ রিপোর্টার নেত্রকোনা
৩১শে আগস্ট ২০২৪ রোজ শনিবার বিকেল সারে তিনটার দিকে নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জ বাজারে বিএনপির এক কেন্দ্রীয় নেতাকে অভ্যর্থনা জানাতে হাইওয়ে রাস্তা ব্লক করার ঘটনা ঘটেছিল।
যার ফলে সংঘর্ষে চার পাচঁ গুরুতর আহত হয়েছিল। জানা যায়,নেত্রকোনা সদর ও বিভিন্ন উপজেলা থেকে আসা প্রায় দুইশ থেকে আড়াইশত মোটর সাইকেলের একটি বহর শ্যামগঞ্জ রেলগেইট এবং পুরান বাজারে অবস্থান করে। তারা মোটরসাইকেল পার্কিং করে রাস্তা ব্লক করে যার ফলে বাজারে তীব্র যানজট সৃষ্টি হয়। মোটর সাইকেল ও অন্যান্য গাড়ির যানজটের কারণে এক পর্যায়ে পূর্বধলা উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সোহেল মোটর সাইকেল গুলোকে রাস্তার একপাশে সারি করে সরিয়ে রাখতে অনুরোধ করেন। তার এ অনুরোধের পরই হঠাৎ করে কিছু না বলেই নেত্রকোনা থেকে আসা কিছু লোক বিএপি নেতা সোহেলকে আক্রমণ শুরু করে এবং এ সময় সোহেল সহ কয়েক জন প্রচণ্ডভাবে আঘাত প্রাপ্ত হয়। তাদের আঘাতে বিএনপি নেতা সোহেলের মাথায় জখম হয় এবং হাত ভেঙে যায়।
পরে স্হানীয় বিএনপি নেতাকর্মীগণ সোহেলকে উদ্ধার করে হাস পাতালে পাঠায় বর্তমানে তার শারীরিক অবস্হা একটু উন্নতির দিকে। তবে তার পরিবার ও স্হানীয় বিএনপির নেতাকর্মীরা এটা মেনে নিতে পারছে না। তারা এর সুষ্ঠু বিচার চায়। সোহেলের পরিবার বলে বিএনপির হাতে বিএনপির নেতা কিভাবে আহত হয়? সত্যিই কি তারা বিএনপির লোক? উক্ত ঘটনার সাথে সাথে ময়মনসিংহ নেত্রকোনা হাইওয়ে রাস্তা ঝানঝটের কারণে কিছুক্ষণ বন্ধ থাকে। পরিস্থিতি স্বাভাবিক করতে শ্যামগঞ্জ বাজারে সেনাবাহিনীর একটি টিম উপস্থিত হয়। সেনাবাহিনীর অফিসার জানিয়েছেন তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে।
উক্ত ঘটনাটি নেত্রকোনা জেলা বিএনপির সিনিয়র নেতাদের জানিয়েছে পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও গোহালাকান্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির মোঃ সায়েদ আল মামুন শহীদ। তারাও বলেছে সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনবে।












