কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষ নিহত ১ আহত ৮

মোঃ শামীম খন্দকার,কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং পুলিশ সদস্য সহ ৮ জন আহত হয়েছেন।

বুধবার দুপুরে আলাউদ্দিন নগর কালুর মোড় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা স্থানান্তর করা হয়েছে।

নিহত হয়েছেন পৌরসভার ঝাউতলা মধ্যেপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে মনির হোসেন (২২)। তিনি ইসলামী বিশ্ব বিদ্যালয়ের অনার্সের শিক্ষার্থী এবং তেবাড়িয়া তিন গম্বুজ জামে মসজিদের ইমাম ছিলেন।

জানা যায়, বুধবার দুপুরে কুমারখালী অভিমুখী মাহেন্দ্র গাড়ি আলাউদ্দিন নগর কালুর মোর পৌঁছালে বিপরিত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মাহেন্দ্র গাড়ির চালক সহ যাত্রীরা গুরুতর আহত হলে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। যাত্রীদের মধ্যে মনির চিকিৎসারত অবস্থায় মারা যান। এবং পুলিশ সদস্য শহিদুল ইসলামের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকিবুল ইসলাম জানান, ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। ট্রাকটি হাইওয়ে পুলিশ জব্দ করেছেন। এবং চালক পলাতক রয়েছেন বলে জানান তিনি।


কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষ নিহত ১ আহত ৮

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles