পঞ্চগড়ে বাস ও থ্রি-হুইলার সংঘর্ষে চালক নিহত

মো: শাহানশাহ সোহান,বিশেষ প্রতিনিধি পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যাত্রীবাহী বাস ও থ্রি-হুইলার সংঘর্ষে আতিকুল্লাহ বাবু (২৬) নামে এক চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের বোয়ামারী এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। মৃত আতিকুল্লাহ বাবু জেলার বোদা পৌরসভার সর্দারপাড়া এলাকার মসলিম উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, সকালে আতিকুল্লাহ একটি থ্রি-হুইলার চালিয়ে বেকারির মালামাল ডেলিভারি দেয়ার উদ্দেশ্যে তেঁতুলিয়া যাচ্ছিলেন। পথে তেঁতুলিয়ার বোয়ালমারী এলাকায় একটি ট্রাক্টরকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন আতিক।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে, তারা আসলে আইনি প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


পঞ্চগড়ে বাস ও থ্রি-হুইলার সংঘর্ষে চালক নিহত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles