ভোলার তজুমদ্দিনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাগর দত্ত,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার তজুমদ্দিনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (রবিবার) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ এর সভাপতিত্বে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু দে টিটুর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার রাফায়েত হোসেন। তিনি পূজার সার্বিক অবস্থা ও প্রস্তুতি সম্পর্কে জানার পর সকল মন্দিরের সদস্যদের সুন্দর ও সুশৃঙ্খল ভাবে পূজা পরিচালনা করার জন্য বলেন এবং প্রশাসনের পক্ষ থেকে পূজার জন্য মনিটরিং টিম সহ সকল প্রস্তুতি গ্রহন করা হবে বলে আস্বস্ত করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল হক, কোস্ট গার্ডের সিসি কমান্ডার নজরুল ইসলাম, তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, তজুমদ্দিন প্রেসক্লাবের আহবায়ক ফখরে আজম পলাশ, জামায়েত আমির সহ উপজেলার ১৫টি পূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। এ বছর তজুমদ্দিনে ১৫টি পূজা মণ্ডপে হবে দুর্গা পূজা। বিগত বছরের ন্যায় এ বছর ও চলছে পূজার প্রস্তুতি।

এ সময় বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিতের জন্য সর্বদা সহযোগিতা করবেন বলে জানান।


ভোলার তজুমদ্দিনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles