কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বীচ এলাকায় যৌথ টহল ও মোবাইল কোর্ট অভিযান

ছৈয়দুল আমিন সাঈদ,কক্সবাজার জেলা প্রতিনিধি

পর্যটন এলাকায় যাতে কোন প্রকার হয়রানি ও বেআইনি কার্যকলাপ না ঘটে সে লক্ষ্যে বহুমাত্রিক কার্যক্রম হাতে নিয়েছে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার।

আজ বুধবার সকাল ১১ ঘটিকায় শারদীয় দূর্গাপূজা ও ছুটি উপলক্ষে সম্মানিত পর্যটক ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ও জেলা প্রশাসন কক্সবাজার বীচ এলাকায় যৌথ পুলিশিং টহল ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

আগামী শারদীয় দূর্গা পূজা উপলক্ষে কক্সবাজারে প্রায় ২-৩ লক্ষ পর্যটকের আগমন হবে বলে ধারণা করা যাচ্ছে। এমতাবস্থায় পর্যটকগণ যাতে নির্বিঘ্নে ও নিরাপদে চলাচল করে ছুটি উদযাপন করতে পারে সে লক্ষে বীচ এলাকায় অবস্থিত অবৈধ দোকান- হকার উচ্ছেদ কার্যক্রম চালানো হয়। বীচ এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পর্যটকদের ভ্রমণ উপযোগী করাই একমাত্র লক্ষ্য।

এ সংক্রান্তে কক্সবাজার রিজিয়নের ট্যুরিস্ট পুলিশের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম জানান যে, এমন অভিযান এখন থেকে সার্বক্ষণিক চলমান থাকবে। কোথাও কোনো নিরাপত্তার ঘাটতি করা হবে না। পর্যটকরা ভ্রমণে এসে যাতে আনন্দ উপভোগ করে চলে যেতে পারেন সেজন্য ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে যৌথ অভিযান অব্যাহত থাকবে। পর্যটকদের সেবায় এভাবেই সর্বদাই আমরা সকল ইতিবাচক কাজের সাথে সম্পৃক্ত থাকবো।


কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বীচ এলাকায় যৌথ টহল ও মোবাইল কোর্ট অভিযান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles