ভোলার লালমোহনে অটোরিকশার ধাক্কায় জান্নাত নামের পাঁচ বছরের এক শিশু নিহত

0
55

জসিম মাতাব্বর,বিশেষ প্রতিনিধি ভোলা

ভোলার লালমোহনে অটোরিকশার ধাক্কায় জান্নাত বেগম নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অহিউদ্দিনের মেয়ে।

জানা গেছে, শুক্রবার সকালের দিকে বাড়িতে খেলছিল শিশু জান্নাত বেগম। এ সময় খেলার ছলে দৌঁড়ে রাস্তার ওপর চলে যায় সে। তখন দ্রুত গতির একটি অটোরিকশা শিশু জান্নাত স্বজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক জান্নাতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। ভোলা সদর হাসপাতালে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু জান্নাত বেগমকে মিতু বলে ঘোষণা করেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি আবু সাঈদ মোঃ হাসনাইন পারভেজ বলেন খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন মারা যাওয়া শুরু দালাল প্রতিবেদন তৈরি করেন এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা প্রস্তুতি চলছে।


ভোলার লালমোহনে অটোরিকশার ধাক্কায় জান্নাত নামের পাঁচ বছরের এক শিশু নিহত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here