বড়লেখায় ভাষা শহীদদের স্মরণে নিসচার সাংস্কৃতিক সম্পাদক অপুজিতের স্বেচ্ছায় রক্তদান

শাহরিয়ার শাকিল,বড়লেখা (সিলেট) প্রতিনিধি:

আজ থেকে শুরু হয়েছে ঐতিহাসিক ভাষার মাস গৌরবের মাস। ভাষা আন্দোলনের মাসে ভাষা শহীদদের স্মরণে মানবতার ডাকে সাড়া দিয়ে মানবতার সেবায় ৩য় তম বারের মতো স্বেচ্ছায় রক্তদান করলেন জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অপুজিত দাস।

এ ভাষার মাসেই শহীদের স্মরণে নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে স্বেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়। তবে করোনা মহামারির কারণে এবার কর্মসূচিতে আনা হচ্ছে পরিবর্তন।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বেলা ২ ঘটিকায় বড়লেখা নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে ব্লাড ক্যান্সারে আক্রান্ত একজন অসুস্থ রোগী’কে ৩য় তম বারের মতো (ও পজেটিভ) রক্তদান সম্পন্ন করেন।

নিসচা বড়লেখা উপজেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক অপুজিত দাস স্বতঃস্ফূর্তভাবে তাহার মানবিক কর্মকান্ডে অব্যাহত রয়েছেন সেজন্য তাহার প্রতি রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছে নিসচা বড়লেখা উপজেলা শাখা’র সকল দায়িত্বশীলবৃন্দ।

রক্তদানের সময় উপস্থিত ছিলেন নিসচা’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, উপজেলা কার্যনির্বাহী সদস্য এনাম উদ্দিন এবং প্রবাসী সাইফুর রহমান প্রমুখ।

উল্লেখ্য: নিসচা’র কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন এবং সাধারণ সম্পাদক আইনুল ইসলাম গণমাধ্যম’কে জানান, নিসচা বড়লেখা উপজেলা শাখা সামাজিক-মানবিক কর্মকাণ্ডসহ সড়ক দুর্ঘটনা মুক্ত উপজেলা গড়তে কাজ করে যাচ্ছে।

তাঁরা আরোও জানান, নিসচা একটি জনপ্রিয় বৃহৎ জাতীয় সামাজিক সংগঠন শুধু সড়কে নয় তার পাশাপাশি নিসচা’র কর্মীবৃন্দ দেশব্যাপী প্রতিনিয়ত সামাজিক-মানবিক-জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
বড়লেখা উপজেলায়ও নিসচা’র বিভিন্ন সামাজিক-মানবিক,স্বেচ্ছাসেবী ও জনসচেতনতামূলক
কার্যক্রম অব্যহত রয়েছে এবং নিসচা’র কার্যক্রম’কে আরও তরান্বিত করতে সকলের প্রতি তাঁরা আন্তরিক সহযোগিতা কামনা করেন।


বড়লেখায় ভাষা শহীদদের স্মরণে নিসচার সাংস্কৃতিক সম্পাদক অপুজিতের স্বেচ্ছায় রক্তদান

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles