দুর্গাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক রিপনের মৃত্যুতে জামাল উদ্দিন মাষ্টারের এর শোক প্রকাশ

0
50

মো: সাখাওয়াত হোসেন মামুন,পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দুর্গাপুর উপজেলার আহ্বায়ক মোঃ মাজাহারুল হক হঠাৎ করে নিজে বাড়িতে অসুস্থ্য হয়ে পড়ে। পরে তাকে চিকিৎসার জন্য দুর্গাপুর সদর উপজেলা হাস পাতালে নিয়ে গেলে তিনি স্টোক করে আজ ভোর ৪:০০ ঘটিকার সময় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ২০২১ইং দুর্গাপুর পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মেয়র প্রার্থী ও স্মরণিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোহা: জামাল উদ্দিন মাস্টার।

আজ ২৩শে ফেব্রুয়ারী ২০২৫ইং এক শোকবার্তার মাধ্যমে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এ বলেন মহান আল্লাহ যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন। মাজাহারুল হক রিপন একজন ভাল মানুষ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিবেদিত নেতা ছিলেন, আমরা জাতীয়তাবাদী দলের একজন ত্যাগী নেতা হারিয়েছি।

মরহুমের জানাজার নামাজ আজ বিকাল ৫:৩০ মিনিটে নিজ বাড়ি কাকড়াকান্দায় অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে স্ত্রী, এক মেয়ে অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।


দুর্গাপুর উপজেলা যুবদলের আহ্বায়ক রিপনের মৃত্যুতে জামাল উদ্দিন মাষ্টারের এর শোক প্রকাশ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here