
মোঃ আনিসুজ্জামান হৃদয়,বিশেষ প্রতিনিধি পূর্বধলা নেত্রকোনা
বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভাটি বাংলার সিংহ পুরুষ লুৎফুজ্জামান বাবর দীর্ঘ ১৭ বছর ৭ মাস কারাবাসের পর নিজ জন্মভূমি নেত্রকোনায় ফেরার পথে পূর্বধলা উপজেলা ও গৌরীপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
অদ্য ২৩ ফেব্রুয়ারী রবিবার ২০২৫ শ্যামগঞ্জ বাজারে রেল গেইট সংলগ্ন লুৎফুজ্জামান বাবর পৌঁছালে তাকে পূর্বধলা বিএনপির পক্ষ থেকে নেত্রকোনা জেলা বিএনপির সাবেক তিন বারের সফল সাধারণ সম্পাদক, ২০১৮ সালের ১৬১ নেত্রকোনা-৫ আসনের ধানের শীর্ষের মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু তাহের তালুকদার তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্হিত ছিলেন, মোঃ হাবিবুর রহমান হাবিব যুগ্ম আহ্বায়ক পূর্বধলা উপজেলা বিএনপি, ১১নং গোহালাকান্দা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফকির মোহাম্মদ ছায়েদ আল মামুন, মোঃ মানোয়ার হোসেন সোহেল, সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক পূর্বধলা উপজেলা বিএনপি, এম এ মনসুর খোকন আকন্দ সিনিয়র যুগ্ম আহ্বায়ক পূর্বধলা উপজেলা যুবদল, মোঃ আল ইমরান সিনিয়র যুগ্ম আহ্বায়ক গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, মোঃ জানে আলম জনি সহসভাপতি নেত্রকোনা জেলা ছাত্রদল, মোঃ সালমান রহমান পল্লব আহ্বায়ক পূর্বধলা উপজেলা ছাত্রদল, বিএনপি নেতা গোলাম মোস্তফা বাচ্চু সহ পূর্বধলা উপজেলা, গৌরীপুর উপজেলা বিএনপি সহ তার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ। আরো উপস্থিত ছিলেন নেত্রকোনা শ্যামগন্জ প্রেসক্লাবের সভাপতি আল ইমরান।
সকলের মুখে শ্লোগান ছিল, ময়মনসিংহ নেত্রকোনার মাটি বাবর ভাইয়ের ঘাঁটি।
লুৎফুজ্জামান বাবর সকলের উদ্দেশ্য বলেন, ছাত্র জনতার গণ অভুত্থানে স্বেরাচার সরকারের পতন হয়েছে, যার ফলে আমাদের প্রাণ প্রিয় নেত্রী সহ বিএনপি নেতা কর্মীরা মুক্তি পাচ্ছে। তবে এদের বিরোদ্ধে সোচ্চার থাকতে হবে। সামনে জাতীয় নির্বাচন সকলকে প্রস্তুতি নিতে হবে, ভাল কাজ করতে হবে, মন্দ কাজ পরিহার করতে হবে। বিএনপিতে মন্দ লোকের ঠাঁই নাই। তারেক রহমানের হাতকে শত্তিশালী করতে হলে তার নির্দেশে আমাদের কাজ করতে হবে।











