দুমকীতে আওয়ামীলীগের ২ নেতা আটক

0
54

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকী পটুয়াখালী

পটুয়াখালীর দুমকী উপজেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল হক রাজন ও মুরাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক আজিজ আহমেদ ডিগ্রী কলেজের হিসাবরক্ষণ বিষয়ের প্রভাষক ফরিদ আহম্মেদ মোল্লাকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ৮টায় উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে মোঃ রেজাউল হক রাজনকে ও রোববার দুপুর ১২টায় মুরাদিয়ার বোর্ড অফিস বাজার এলাকা থেকে ফরিদ আহম্মেদ মোল্লাকে আটক করা হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ রেজাউল হক রাজনকে মির্জাগঞ্জ উপজেলার একটি মামলায় আটক দেখিয়ে মির্জাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে মুরাদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ফরিদ আহমেদ মোল্লাকে দুমকী উপজেলা বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আটক দেখানো হয়েছে। জানাগেছে, ফরিদ আহম্মেদ আওয়ামীগ ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন অনিয়ম, দূর্নীতিসহ জুলাই বিপ্লবের সময় ছাত্রজনতার ওপর প্রকাশ্য হামলা চালিয়েছেন যার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।


দুমকীতে আওয়ামীলীগের ২ নেতা আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here