
মোঃ আল মামুন হাওলাদার,বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় বিভিন্ন ক্লিনিকে আজ সোমবার দুপুরে অভিযান চালিয়ে ক্লিনিকের বিভিন্ন অনিয়মের অভিযোগে বাকেরগঞ্জে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার অভিজান চালিয়ে জাহানারা ক্লিনিকে এক লক্ষ টাকা, গ্রীন লাইফ ক্লিনিকে ৫০০০০ হাজার টাকা ও ডিজিটাল ক্লিনিকে ৫০০০০ হাজার টাকা জরিমানা করেন।
সার্বক্ষণিক চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং দক্ষ জনবল না থাকায় বাকেরগঞ্জে তিনটি বেসরকারি ক্লিনিকে ২ লক্ষ টাকা জরিমানা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।
আজ সোমবার (১৮ই আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে এসব ক্লিনিকে ২ লক্ষ টাকা জরিমানা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।
ক্লিনিক তিনটি হলো- বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার কালিগঞ্জ সড়ক জাহানারা ক্লিনিক, গ্রীন লাইফ ক্লিনিক ও ডিজিটাল ক্লিনিক।
বাকেরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন বাকেরগঞ্জ শহরে গড়ে ওঠা বেশ কয়েকটি বেসরকারি ক্লিনিকে সার্বক্ষণিক চিকিৎসক, প্রশিক্ষিত নার্স, স্বাস্থ্যকর্মী ও জনবল নেই। সেবার মনমানসিকতা নয়, অর্থ উপার্জনের উদ্দেশেই এসব ক্লিনিক গড়ে তোলা হয়েছে।
অভিযানে সার্বক্ষণিক চিকিৎসক এবং প্রশিক্ষিত নার্স ও স্বাস্থ্যকর্মী না থাকায় ওই তিনটি ক্লিনিকে ২লক্ষ টাকা জরিমানা করা হয় অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার একটি টিম বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম স্যানিটারি ইন্সপেক্টর হালিম সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার বলেন সঠিক নিয়মে ক্লিনিক পরিচালনা না করলে পরবর্তীতে আবারো ব্যবস্থা নেয়া হবে





