ভোলার লালমোহনে বিএনপির বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

0
34

এম রিয়াজ উদ্দিন,লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচির শেষ দিনে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর)সকালে লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।

পরবর্তীতে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারীর সঞ্চালনায়, এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম অাহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল মো. আজিজ শাহীন, সফিউল্লাহ হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার প্রমুখ।

অন্যান্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রভাষক রেজাউর রহমান শাহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার, মহিলা দলের সভাপতি সালেহা বেগম, শ্রমিক দলের আহবায়ক শাহিন হাওলাদার, কৃষক দলের সভাপতি, আব্দুল হাই হাওলাদারসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদকসহ নেতাকর্মীবৃন্দ।


ভোলার লালমোহনে বিএনপির বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here