ভোলা-বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলা-বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলার চরফ্যাশনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সকাল ১০টায় চরফ্যাশন সদর রোডে বিএনপি কার্যালয়ের সামনে আধুনিক সন্ধ্যাতারা ক্লাবের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে আধুনিক সন্ধ্যা তারা ক্লাবের সভাপতি সালমান রহমান সোহেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জাকিরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক গোফরান মহাজন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, দপ্তর সম্পাদক কামাল গোলদার, যুবদলের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম দিপু ফরাজি,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াদ সিকদারসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

ডিঙ্গি নৌকাই চলাচলের একমাত্র ভরসাডিঙ্গি নৌকাই চলাচলের একমাত্র ভরসা

বক্তারা বলেন, ভোলা দেশের একমাত্র বিচ্ছিন্ন দ্বীপ জেলা, যেখানে প্রাকৃতিক গ্যাস, মৎস্যসম্পদ, কৃষি ও পর্যটন খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরেই ভোলা-বরিশাল সেতুর অভাবে এ সম্ভাবনাগুলো বাস্তবে রূপ পাচ্ছে না। বিনিয়োগ, শিল্পায়ন ও যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ায় হতাশা বাড়ছে জনমনে।

সম্প্রতি যোগাযোগ উপদেষ্টার “ভোলা-বরিশাল সেতু হচ্ছে না” মন্তব্য ঘিরে জেলাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে বলেও বক্তারা উল্লেখ করেন।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে ভোলা-বরিশাল সেতু নির্মাণের সুস্পষ্ট ঘোষণা না দিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধন শেষে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথির মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি হস্তান্তর করা হয়।


ভোলা-বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনে মানববন্ধন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles