
নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ৮৪ হাজার ৮১৮ ভোট পেয়ে বেসরকারি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাওলানা ওবায়দুল্লাহ কায়সার পেয়েছেন ৬১ হাজার ২৯৭ ভোট।
অন্যদিকে নড়াইল-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু ১লাখ ১৮হাজার ১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম পেয়েছেন ৭৭ হাজার ৪৪৫ ভোট।





