
পিরোজপুর জেলা প্রতিনিধি
পিরোজপুর ১ (সদর-নাজিরপুর-জিয়ানগর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন।
ঘোষিত ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে মাসুদ সাঈদী ১২৭৮২৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের অধ্যক্ষ আলমগীর হোসেন পেয়েছেন ১০১৩৫৫ ভোট।
১৯৯৬ আর ২০০১-এর নির্বাচনে এখানে জামায়াতের প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী।





