টিপু-প্রীতি হত্যা: শুটার মাসুম ৭ দিনের রিমান্ডে

0
131

নিজস্ব প্রতিনিধি:

সময়ের কণ্ঠস্বর, ঢাকা: মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সমিয়া আফরান প্রীতি হত্যা মামলার আসামি মাসুম ওরফে আকাশের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৮ মার্চ) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার আসামিকে আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে হেমায়েত উদ্দিন খান হিরণ ১৫ দিনেরই রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করেন। আসামির পক্ষে অ্যাডভোকেট শাহনাজ বেগম মনি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত মাসুমের ৭ দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত শনিবার রাতে বগুড়া জেলা থেকে মাসুমকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নথি থেকে জানা গেছে, গত ২৪ মার্চ রাত সোয়া ১০টায় রাজধানীর শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। সে সময় টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হয়েছেন।

এ হত্যার ঘটনায় রাজধানীর শাহজাহানপুর থানায় টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।


টিপু-প্রীতি হত্যা: শুটার মাসুম ৭ দিনের রিমান্ডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here