বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

0
17

অনলাইন ডেস্ক

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি নিজ দফতরেও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ের উদ্যোগ নিয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে তার দফতরে পৌঁছান। সেখানে গিয়ে তিনি নিজের কক্ষের প্রায় অর্ধেক লাইট বন্ধ করে দেন এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা ২৫ দশমিক ১ ডিগ্রিতে নির্ধারণ করেন, যাতে বিদ্যুৎ খরচ কম হয়।

পরে মন্ত্রিসভার বৈঠকে অংশ নিতে মন্ত্রিপরিষদ কক্ষে প্রবেশের সময়ও তিনি কক্ষের অর্ধেক লাইট বন্ধ রাখতে এবং এসির তাপমাত্রা কমানোর নির্দেশ দেন।

সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর দফতর অবস্থিত। সেখানে মন্ত্রিপরিষদ বিভাগসহ প্রধানমন্ত্রীর অধীন বিভিন্ন দফতর রয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পর তার দফতরের সব কক্ষেই তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ রাখা এবং এসির তাপমাত্রা কমিয়ে দেওয়া হয়।

এছাড়া প্রধানমন্ত্রী সচিবালয়ের সব মন্ত্রণালয়, সারাদেশের সরকারি-বেসরকারি অফিস, শপিংমল ও বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। দিনের বেলায় অপ্রয়োজনীয় লাইট বন্ধ রেখে জানালা খুলে সূর্যের আলো ব্যবহারের পরামর্শও দেন তিনি।


বিদ্যুৎ ব্যবহারের সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here