
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নয়টি থানায় মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ২১ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
রবিবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার নয়টি থানায় দিনব্যাপী মাদকবিরোধী ও বিভিন্ন অপরাধবিরোধী অভিযান চালানো হয়। এসব অভিযানে পরোয়ানাভুক্ত নয়জন, নিয়মিত মামলায় নয়জন এবং অন্যান্য অপরাধে তিনজনসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আব্দুর রউফ বলেন, মাদকবিরোধী অভিযান ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।











