লক্ষ্মীপুরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

0
16

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে ৫০০ গ্রাম গাঁজা ও ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, লক্ষ্মীপুরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় পরিদর্শক মো. আতাউর রহমানের নেতৃত্বে অভিযান দুটি পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বিকেল ৪টা থেকে ৪টা ৫০ মিনিট পর্যন্ত লক্ষ্মীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় অভিযান চালিয়ে মো. কবির (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত মো. ছিদ্দিক মিয়ার ছেলে।

এ সময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা, একটি VILLAON স্মার্ট মোবাইল ফোন ও মাদক বিক্রির লব্ধ নগদ ২০ হাজার ৭৭০ টাকা জব্দ করা হয়।

অন্যদিকে, দুপুর ২টা থেকে ২টা ৪০ মিনিট পর্যন্ত চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের পূর্ব মান্দারী এলাকায় অভিযান চালিয়ে গোলাম আজম (২৯) নামে অপর একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত মো. মোস্তফার ছেলে। তার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লক্ষ্মীপুর সদর ও চন্দ্রগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


লক্ষ্মীপুরে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ২

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here