নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১১

0
24

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১১জন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- সোহেল মেম্বারের পক্ষের রাসেল শেখ (৩০), হাসান শেখ (৪০), মতি মল্লিক (৫০)সহ ৮জন । অপরদিকে আবেদ আলী শেখের পক্ষের সেলিম শেখ (৪০), আজিম গাজী (২৫), কালন শেখ (৪৫) গুরুতর আহত হয়েছে।

পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, আবেদ আলী ও সোহেল মেম্বার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসছিল। তার জেরে বুধবার সকালে সোহেল মেম্বার ও আবেদ আলী শেখের লোকজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় দুই পক্ষের ১১ জন গুলিবিদ্ধ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের উদ্ধার করে খুলনা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে।


নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ১১

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here