কালিয়ায় হাসান শেখ হত্যা মামলার আসামি গ্রেফতার

0
14

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দুই পক্ষের গোলাগুলিতে হাসান শেখ (৪৫) হত্যা মামলার আসামি রাশেদুল শেখ (২৬) কে গ্রেফতার করেছে এসআরবি-৬।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ২ টার দিকে মাগুরা জেলার শালিকা থানার ব্রাহ্মণখালী এলাকা থেকে গ্রেফতার করেছে যশোর ক্যাম্পের এসআরবি সদস্যরা। পরে তাকে থানায় হস্তান্তর করেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত রাশেদুল শেখ উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামের তৈয়েবুর শেখের ছেলে।

এর আগে গত রবিবার (২৭ সেপ্টেম্বর) নিহতের ভাই হোসেন শেখ বাদী হয়ে নড়াগাতী থানায় ৩৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত রাশেদুল শেখ ওই মামলার ৬ নম্বর আসামি।

উল্লেখ্য, আবেদ আলী ও সোহেল মেম্বার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসছিল। তার জেরে গত, বুধবার সকালে সোহেল মেম্বার ও আবেদ আলী শেখের লোকজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় দুই পক্ষের ১১ জন গুলিবিদ্ধ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের উদ্ধার করে খুলনা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার সোহেল মেম্বারের পক্ষের হাসান শেখ গুরুতর আহত হয়। তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২ টার দিকে হাসান শেখ মারা যান।

এ বিষয়ে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, হাসান শেখ হত্যা মামলার মোট ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


কালিয়ায় হাসান শেখ হত্যা মামলার আসামি গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here