
রংপুর জেলা প্রতিনিধি
দুপুরে হাতকড়া পরা অবস্থায় তাঁকে নগরের কাউনিয়া প্রথম গলির বাসভবনে নেওয়া হয়।
দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যেই তাঁকে আবার কারাগারে পাঠানো হয়। এ সময় বাসায় উপস্থিত স্বজনদের মধ্যে শোকের আবহ দেখা যায়। সুমনকে কারাগারে ফিরিয়ে নেওয়ার সময়ও স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।
জানা গেছে সুমন নগরের কাউনিয়া প্রথম গলির বাঁশতলা এলাকার নুর হাওলাদারের ছেলে। তাঁর মা তাছলিমা বেগম শুক্রবার দিবাগত রাতে মারা যান। মায়ের মৃত্যুর খবর পাওয়ার পর জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য স্বজনেরা তাঁর প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে তাঁকে দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, দুপুর ২টার দিকে সুমনকে তাঁর বাসভবনে নেওয়া হয়। জানাজা ও দাফন শেষে বেলা সাড়ে ৩টার দিকে তাঁকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর দুপুর পৌনে ২টার দিকে নগরের চাঁদমারী এলাকায় ছাত্রলীগের ব্যানারে মিছিল করার অভিযোগে সুমনকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাস দমন আইনে মামলা করেন।













