জাফলংয়ে ভারতীয় মদসহ আটক ২

0
123

সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। ১৩ ফেব্রুয়ারি শনিবার বিকেলে জাফলংয়ের বল্লাঘাট পিকনিক সেন্টার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার পাথরটিলা এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে আব্দুল জলিল ও ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার কৈসবপুর এলাকার মৃত আহমদ আলীর ছেলে বাস চালক নুরুল ইসলাম কালু।
পুলিশ সূত্রে জানা যায়, ভারতীয় মদ বেচা কেনার গোপন সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে বল্লাঘাটের আলহামরা মাঠ হতে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডর ২৪ বোতল মদসহ দুই জনকে আটক করেন। এ সময় মাদক বহনের দায়ে পর্যটকবাহী একটি বাস গাড়িও জব্দ করে পুলিশ।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি মো. আব্দুল আহাদ বলেন, মাদকের বিরুদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশ সব সময় কঠোর অবস্থানে রয়েছে। পুলিশ অভিযান পরিচালনা করে ভারতীয় মদসহ দুই জনকে আটক করেছে। যার মধ্যে একজন বাস চালক রয়েছে। এ সময় মাদক বহণের কাজে ব্যবহৃত একটি বাস গাড়ি জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত মাদক আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 


জাফলংয়ে ভারতীয় মদসহ আটক ২

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here