বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন।

শাহরিয়ার রহমান শফি, বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে । আজ (১৭এপ্রিল) বিয়ানীবাজারস্থ একটি পার্টি সেন্টারে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাঃ আব্দুল্লাহ এর সভাপতিত্বে ও সেক্রেটারি জাহিদ আহমদ ও জয়নুল ইসলাম জুমনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওঃ আব্দুল হামিদ খান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওঃ মারুফুল হাসান, বিয়ানীবাজার উপজেলা যুব জমিয়তের সেক্রেটারি মাওঃ দিলওয়ার হুসাইন, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান মাওঃ শরীফ আহমদ, মাওঃ আবুল কালাম, আব্দুল্লাহ আল মামুন,শরীফ উদ্দিন।

অনুষ্ঠানে অতিথিরা মাহে রমজানের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। অতিথিরা বলেন: আরবি মাসসমূহের মধ্যে সবচেয়ে পবিত্র মাস হচ্ছে রমজান মাস। রোজা হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ। রোজার বিধান দেওয়া হয়েছে তাকওয়া অর্জনের জন্য, গুনাহ বর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতের উপযোগী হওয়া, নিজেকে পরিশুদ্ধ করার জন্য। তাই আমাদেরকে রোজা রেখে সর্ব প্রকার গুনাহ বর্জনের অঙ্গীকার করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মাওঃ আসআদুয যামান, আশুক আহমদ, সিদ্দিক আহমদ,আব্দুল কাদির জাফর, আজহারুল ইসলাম,গোলাম রাব্বানি মাসুম, রেদওয়ান আহমদ, আরশাদ জাফরি, সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ।


বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের ইফতার মাহফিল সম্পন্ন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here