পঞ্চগড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ঝটিকা মিছিলে আটক ৫

অনলাইন ডেস্ক:

পঞ্চগড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ঝটিকা মিছিল থেকে ছাত্রদলের ৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ এপ্রিল) রাত পৌনে ৯টায় পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককরা হলেন- পঞ্চগড় জেলা ছাত্রদলের নাট্য বিষয়ক সম্পাদক জুয়েল রানা (২৯), জেলা ছাত্রদলের সদস্য রাশেদুল হক আকরাম রাশেদ (২৯), সদস্য পারভেজ মোশারফ (২৫), সদস্য শাহিনুর রহমান শাহিন (২৫) ও আসাদুল ইসলাম (২০)।

পুলিশ জানায়, রাতে পঞ্চগড় শহরের এলজি শোরুমের সামনে থেকে মহাসড়কে একটি ঝটিকা মিছিল বের করে ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিলটি শহরের চৌরঙ্গী মোড় ঘুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গেলে পুলিশ ধাওয়া করে ৫ নেতা-কর্মীকে আটক করে। এ সময় অন্যরা পালিয়ে যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, তারা হঠাৎ করেই রেলিটি বের করে। যেটা কোনো কর্মসূচির আওতায় ছিল না। তারা যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারত। তাই অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।


পঞ্চগড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ঝটিকা মিছিলে আটক ৫

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles