
হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
যুক্তরাজ্য বাংলাদেশি কমিউনিটির অন্যতম সামাজিক ও উন্নয়ন মূলক সংগঠন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) ইস্ট লন্ডনের মুন কফি ও রেস্টুরেন্ট এ বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে নামক সংগঠনটির ইফতার মাহফিলে বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়।যুক্তরাজ্যে বসবাসরত গন্যমান্য ব্যক্তিদের এক জমজমাট মিলনমেলায় পরিণত হয়।
সংগঠনের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সহ সভাপতি হুমায়ুন কবির ও সাধারন সম্পাদক আব্দুল মুমিন বেলাল এর উপস্থাপনায় ইফতার পূর্ব আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল কোরআন একাডেমি, লন্ডন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর হাফিজ মনির উদ্দিন আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি হাসান পারভেজ রাসেল, সহ সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন , কোষাধ্যক্ষ ইলিয়াস আহমেদ, আবুল কাশেম,আহমেদ জুবায়ের লিটন , শাহাব উদ্দিন , আবু রহমান ,লিয়াকত খান ,আব্দুস শুকুর ,সালাউদ্দিন এনাম,ইমরান আহমদ ,শাহাব আহমদ ,সালাউদ্দিন এনাম ,আবুল কাশেম ,জসিম আহমদ ,কাজল সরকার ,সুমন আহমদ ,সাইদুর রহমান ,ফকরুল ইসলাম আম্ব্বীর হোসেন ,হাফিজ আহমদ ,আলী হোসাইন —এবং মুন কফি এর সত্বাধীকারী আসুক আহমদ প্রমুখ।
ডক্টর হাফিজ মনির উদ্দিন আহমেদ
ইফতার পূর্ববর্তী আলোচনায় পবিত্র রমজান মাসের গুরুত্ব , মানুষের জীবন পবিত্র কোরআন এর আলোকে পরিচালনা , আলকোরআন একাডেমি, লন্ডন এর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন এবং বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকের কোরআন প্রীতির ভূয়সী প্রশংসা করে ভবিষ্যতে একসাথে কাজ করার ইচ্ছা পোষণ করেন এবং ইফতার পূর্ববর্তী দোয়া পরিচালনা করেন।
ইফতার শেষে চা চক্রের সময় আলকোরআন একাডেমি লন্ডন এর পক্ষ থেকে উপস্থিত সবাইকে
“কোরআন ও কোরআনের দাবী” গ্রন্থ ও “পেন্সিল”ম্যাগাজিন উপহার প্রদান করা হয়।





