বিয়ানীবাজারের মাথিউরায় সাড়ে তিন কোটি টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন সাবেক শিক্ষামন্ত্রী

শাহরিয়ার রহমান শফি,বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি:

বিয়ানীবাজার উপজেলার মাথিউরায় তিনটি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। বুধবার সকালে মাথিউরা ইউনিয়নের পুরুষপাল ওয়াছিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বিদ্যালয়ের পাশ্ববর্তী মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রাজুল আহমদ জোলহাসের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সভাপতি বিলাল উদ্দিনের পরিচালনায় সাবেক শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি কর্মমুখী শিক্ষার উপর জোর দিচ্ছে সরকার। ২০২০ সালের মধ্যে আমাদের লক্ষ্য ছিল ২০ ভাগ কর্মমূখী শিক্ষার প্রসার ঘটানো- সে লক্ষ্যপুরণ হয়েছে। আগামী ৩০ সালের মধ্যে কর্মমূখী শিক্ষাকে ৩০ ভাগে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। আশাকরি যথা সময়ে এ লক্ষ্য পূর্ণ হবে।

দুপুরে ইউনিয়নের দোয়াখা-বেজগ্রাম সড়কের ১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে পাকাকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ। দক্ষিণ মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য সুরমান আলীর সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা জাকারিয়া হোসেনর সঞ্চালনায় মাথিউরা ইউনিয়নের কোন সড়ক কাঁচা নেই, নতুনভাবে তৈরী হওয়া কাঁচা সড়কটিও পাকাকরণের কাজ শুরু হয়েছে। এভাবে বিয়ানীবাজার-গোলাপগঞ্জের প্রতিটি এলাকার অবকাঠামো উন্নয়ন করা হবে। আওয়ামী লীগ সরকারের উন্নয়নে বিশ্বাসী উল্লেখ করে সাবেক শিক্ষামন্ত্রী বলেন, বিশ্বের কাছে বাংলাদেশ আজ রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে, দেশ স্বয়ং সম্পূর্ণতা অর্জন করছে যা অনেক উন্নত দেশের পক্ষে সম্ভব হয়নি। তিনি বিদ্যুৎ ও খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা অর্জন তাঁর সরকারের সবচেয়ে বড় অর্জন উল্লেখ করে বলেন, দেড় দশক আগেও দেশে খাদ্যের ঘাটতি থাকতো। বিদেশ থেকে আমদানি করা ছাড়া কোন উপায় ছিল না, কিন্তু আওয়ামী লীগের সরকারের যুগপোযুগী কৃষিনীতির কারণে আজ আমরা খাদ্য বিশেষ করে চাল রপ্তানি করছি। বিদ্যুতের জন্য মানুষের হাহাকার ছিল সেখানে শতভাগ বিদ্যুতে উন্নীত করা হয়েছে।

বিকালে মাথিউরা মিনারাই কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় তিনি কমিউনিটি ক্লিনিকের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। ক্লিনিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউপি সদস্য সৈয়দ আহমদের সভাপতিত্বে এবং সাহাব উদ্দিন লোদীর পরিচালনায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ বলেন, দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়ির পাশেই কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছেন। করোনার মহামারির চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, মহামারির এ সময় বিশ্বের উন্নত দেশও দিশেহারা ছিল। আল্লাহ রহমত এবং আমাদের সরকারের সঠিক নির্দেশনা, স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের দায়িত্বশীলদের প্রশংসনীয় ভূমিকায় করোনার মহামারি বিপর্যয় মোকাবেলা করা সম্ভব হয়েছে। আমাদের সম্পদ সীমিত এই সীমিত সম্পদ সঠিকভাবে আমাদের ব্যবহার করতে হবে বলে জানান তিনি।
মাথিউরা ইউনিয়নের তিনটি উন্নয়ন কাজের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন সুমন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বেলাল আহমদ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন রুনু, উপজেলা প্রকৌশলী হাসানুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোমান মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ আরো অনেকে।


বিয়ানীবাজারের মাথিউরায় সাড়ে তিন কোটি টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন সাবেক শিক্ষামন্ত্রী

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles