
মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে অসহায় পরিবারের মাঝে বাংলাদেশ পুলিশের দেয়া মানবিক ঘর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঘর উদ্বোধন করেন কালকিনি পৌরসভার জননন্দিত মেয়র এস এম হানিফ সরদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের যুগ্মসাধারন সম্পাদক সরদার মোঃ লোকমান হোসেন, পৌরসভা যুবলীগের সভাপতি মাসুদ রানা জাপান মোল্লা, কালকিনি থানার অফিসার ইনচার্জ ইসতিয়াক আসফাক রাসেল, উপজেলা আ.লীগ নেতা ভজন দত্ত, এসআই সুমন কুমার, পৌরসভা তাতীলীগের সভাপতি মোঃ জামাল হোসেন, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারন সম্পাদক আব্দুল কাদের, ওয়ার্ড আ.লীগের সভাপতি বাদশা কাজী, ওয়ার্ড আ.লীগ নেতা কামাল কাজী, শাহআলম ফকির,উপজেলা ছাত্রলীগে সাধারন সম্পাদক শাহিন ফকির ও দিদার মোল্লা প্রমুখঃ





