মাদারীপুরের শিবচরে বাস চাপায় ভ্যানযাত্রীর মৃত্যু

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচরে একটি যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল মান্নান ফকির(৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার(২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার শিবচর-পাঁচ্চর সড়কের নলগোড়া এলাকায় দূর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মান্নান ফকির উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর বেপারী কান্দি মৃত আদম আলী ফকিরের ছেলে।

জানা যায় , শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পাঁচ্চর থেকে শিবচরগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস শিবচর-পাঁচ্চর সড়কের নলগোড়া এলাকায় আসলে ব্যাটারি চালিত একটি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানের যাত্রী মান্নান ফকির ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিরাজ হোসেন বলেন,’খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং বাস ও বাসের চালককে আটক করা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’


মাদারীপুরের শিবচরে বাস চাপায় ভ্যানযাত্রীর মৃত্যু

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles