মাদারীপুরে ডাসার উপজেলায় শাড়ি, লুঙ্গি, নগদ অর্থসহ ঈদ সামগ্রী বিতরন

মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের ডাসার উপজেলায় এতিম, অসহায়, বিধবা, প্রতিবন্ধী ও পথ শিশুদের মাঝে শাড়ি লুঙ্গি নগদ অর্থ সহায়তাসহ ঈদ সামগ্রী বিতরন করেছে ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক সেকশন অফিসার মরহুম সৈয়দ আব্দুল হান্নানের পরিবার। আজ(শনিবার) সকালে আলহাজ্ব সৈয়দ আতাহার আলী স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা হলরুমে উক্ত বিতরনী কার্যক্রম পরিচালনা করেন মরহুম সৈয়দ আব্দুল হান্নানের ছেলে সৈয়দ সামসুজ্জামান পারভেজ, সৈয়দ সফিউজ্জামান পাপেল, নাতি সৈয়দ সালমান হোসেন অন্তু। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সৈয়দ আঃ আজিজ, বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক শরীফসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে পূর্ব কমলাপুর মোর্শেদাবাদ গ্রামে বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম প্রতিষ্ঠিত মহরজান অরফানেজ ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামবাসীর মাঝে ইফতারের ও ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে।


মাদারীপুরে ডাসার উপজেলায় শাড়ি, লুঙ্গি, নগদ অর্থসহ ঈদ সামগ্রী বিতরন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles