খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বড়লেখায় ইফতার মাহফিল

হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:

বড়লেখা পৌর বিএনপি নেতা সাবেক ছাত্রনেতা মুক্তিযোদ্ধা সন্তান সাইফুল আলম রাসেলের উদ্যোগে ও ফ্রান্স প্রবাসী বিএনপির সহ-সভাপতি মিরজান আলী মিজানের পৃষ্টপোষকতায় বেগম খালেদা জিয়ার কারা ও রোগমুক্তি কামনায় মৌলভীবাজারের বড়লেখায় আলোচনা সভা, দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) পৌর শহরের আলভিন রেস্টুরেন্টে ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান।

বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউর রহমান শহীদ, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ইসলাম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খোকন, পৌর বিএনপির সহ সভাপতি সেলিম চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক হাজী সেলিম, নিজ বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, পৌর বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মালিক, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, বিএনপির দপ্তর সম্পাদক আবু সুফিয়ান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মো. মুজিব, সদস্য সচিব আব্দুল মালিক, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল খালিক, জেলা ছাত্রদলের সহ সভাপতি নাদের আহমেদ, পৌর যুবদলের আহ্বায়ক মো. সফিকুজ্জামান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন আহমদ, সদস্য সচিব সিপার আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার মজনু, যুগ্ম আহ্বায়ক আলিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আমান উদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন আহমদ, সদস্য সচিব শরিফ উদ্দিন ইমন, যুগ্ম আহ্বায়ক সাহেদ আহমদ পাবেল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক উমায়ের আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব আহমেদ মোস্তফা রাসেল, দক্ষিণভাগ উত্তর ছাত্রদলের সভাপতি সাব্বির আবির, উত্তর শাহবাজপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিন আহমদ, সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জালাল আহমদ, ছাত্রদল নেতা মামুন আহমদ, আতিকুর রহমান, শিমুল চৌধুরী, সবুর আহমদ প্রমুখ।

এছাড়া বিভিন্ন ইউনিটের বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এসময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনাসহ দেশ-জাতির সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বড়লেখায় ইফতার মাহফিল

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles