গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগ সভাপতির উদ্যোগে ঈদের পোশাক বিতরণ

মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে ছয় শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের কিশোর কিশোরীকে ঈদের পোশাক উপহার দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.আতিয়ার রহমান বাঁধন।
শনিবার বেলা ১১ টায় উপজেলার চাঁচকৈড় শিক্ষাসংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিজস্ব অর্থায়নে ওই গার্মেন্টস পোশাক বিতরণ করেন বাঁধন।
বাঁধন বলেন, প্রতিবছরের ন্যায় এবারও উপজেলার অসহায় দরিদ্র পরিবারের শিশু-কিশোর-কিশোরীদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। দরিদ্রদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করলে মনে প্রশান্তি আসে।
ছাত্রলীগের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গরা।
অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আক্তার লিপি, বিশিষ্ট ব্যবসায়ী ও বাঁধনের পিতা হাজি আমানত আলী শেখসহ পৌরসভা- ইউনিয়ন পরিষদের কাউন্সিলর মেম্বাররা উপস্থিত ছিলেন।
অসহায়দের মুখে হাসি ফোটাতে বাঁধনের এই উদ্যোগ সত্যিই প্রশংসিত।


গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগ সভাপতির উদ্যোগে ঈদের পোশাক বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here