লালমোহন পৌরসভা আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:

ভোলার লালমোহন পৌরসভা আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আনম শাহ জামাল দুলাল, মঞ্জু তালুকদারসহ উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন, উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা শাহে আলম।


লালমোহন পৌরসভা আওয়ামীলীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here