মৌলভীবাজারে চলন্ত ট্রেনে আগুন

মোহাম্মদ রায়হান,কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিমানবন্দর এলাকায় পারাবত এক্সপ্রেসের তিনটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ জুন) দুপুর ১টার দিকে উপজেলার শমসেরনগর ইউনিয়নের বিমানবন্দর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।কমলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান দৈনিক একুশে নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। এখন পর্যন্ত হতাহতের বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এটা আশা করা যাচ্ছে যাত্রীদের অবস্থা ভালো আছে।শমসেরনগর স্টেশনের মাস্টার শাখওয়াত হোসেন বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ঘটনায় ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে। ঘটনাস্থলে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। আশপাশ থেকে আরও ইউনিট ডাকা হয়েছে। পরিশেষে ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভাতে সক্ষম হয়েছে।


মৌলভীবাজারে চলন্ত ট্রেনে আগুন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles