মুক্তিযোদ্ধা সংসদে বিদায়ী ইউএনও রুবাইয়াৎ ফেরদৌসী সংবর্ধিত।

0
144

মোঃ জসিম উদ্দিন খান,কুলিয়ারচর (কিশোরগঞ্জ} প্রতিনিধি:

মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে বদলি জনিত বিদায়ী ইউএনও রুবাইয়াৎ ফেরদৌসী-কে বিদায় সংবর্ধনা দিলেন কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিঃ।

শনিবার (১১ জুন, ২০২২ খ্রিঃ) দুপুর বারোটায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জিল্লুর রহমান।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দীন ইলিয়াস মাস্টারসহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধাগণ।

আলোচনা সভায় মোনাজাত পরিচালনা করা হয়। পরে বিদায়ী ইউএনও রুবাইয়াৎ ফেরদৌসী-কে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি লিঃ সদস্যবৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার (প্রকল্প ও সমবায়) বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম (আবিরাজ মাস্টার)।


মুক্তিযোদ্ধা সংসদে বিদায়ী ইউএনও রুবাইয়াৎ ফেরদৌসী সংবর্ধিত।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here