
মোঃ জসিম উদ্দিন খান,কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
বৃহত্তর সিলেটে শতাব্দির সবচেয়ে ভয়ংকর বন্যা পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হচ্ছে।
পানির নিচে তলিয়ে গেছে বাজার,হাইওয়ে মহা সড়ক, মসজিদ, গির্জা, স্কুল বিশ্ববিদ্যালয় সহ সকল ধর্মিয় ও শিক্ষা প্রতিষ্ঠান
শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে অনিদিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। ১৯ তারিখ থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষাও আছে হুমকির মুখে।
বিশেষ করে সিলেট সদর, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট ও জেলা সুনামগঞ্জ।
পানি সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে।
বেশির ভাগ বাড়িঘর পানিতে নিমজ্জিত।
পানি বন্দী হয়েছে কোটি মানুষ।
জরুরি ভিত্তিতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে।
সবার সাধ্যের আলোকে বান বাসী মানুষের পাশে দাঁড়ানো দরকার।
নারী, শিশু, বৃদ্ধদের দিকে অতিরিক্ত নজর রাখতে হবে।
হে আল্লাহ!
সিলেট বাসীর উপর তুমি রহম কর মাবুদ।





