
হানিফ পারভেজ,বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড়লেখায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সকাল ৮টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় প্রতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
প্রতিষ্ঠা বার্ষিকিতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী ও বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো: শাহাব উদ্দিন এম.পি।
উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মো:রফিকুল ইসলাম সুন্দর,সহ-সভাপতি মো:সিরাজ উদ্দিন, বিধান চন্দ্র দাস,যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে এম হেলাল,বিবেকানন্দ দাস নান্টু,সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আবুল ইমাম মো:কামরান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ,সাবেক সাংগঠনিক সম্পাদক বদর উদ্দিন,কৃষকলীগ সভাপতি আব্দুল লতিফ,যুবলীগ সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন,উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান আহমদ প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগ,কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।





