গুরুদাসপুরে শেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সাদেক আলী

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

গুরুদাসপুর উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন পোয়ালশুড়া পাটপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাদেক আলী। তিনি উপজেলার সঙ্গীত, ক্রীড়া, আবৃত্তি প্রভৃতি ক্ষেত্রে বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন।

এ বিষয়ে শিক্ষক মোঃ সাদেক আলী বলেন, “এই পুরস্কার পাওয়ায় আমি অত্যন্ত খুশি এবং আনন্দে উদ্বেলিত ও অভিভূত। সবার দোয়া চাই যেন আল্লাহ আমাকে সুস্থতা ও দীর্ঘজীবন দান করেন। আমাকে মানুষের মত মানুষ হতে সহায়তাদানকারী আমার রত্নগর্ভা মা, দায়িত্বশীল বাবা, শিক্ষাগুরু, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক, স্কুল ম্যানেজিং কমিটি ও যাঁরা অনুপ্রেরণা যুগিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ২৪ বছর যাবৎ আমি গণিত, সাধারণ বিজ্ঞান ও আইসিটি বিষয়ে শিক্ষার জন্য কাজ করছি। এই পুরস্কার পাওয়ায় আরও উৎসাহ ও দায়িত্বের সঙ্গে দেশ ও দশের মঙ্গলের জন্য কাজ করব ইনশা আল্লাহ।“

‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২’-এ তিনি মাধ্যমিক স্কুল বিভাগে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি-শিক্ষক নির্বাচিত হন। উপজেলা প্রশাসন বাছাই কমিটি তাঁর শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, বিষয় ভিত্তিক জ্ঞান ও নিষ্ঠা, সৃজনশীল প্রশ্নপত্র তৈরীর দক্ষতা, সহযোগিতার প্রবণতা, চারিত্রিক দৃঢ়তা ও সততা, শৃংখলাবোধ, সময়ানুবর্তিতা, ডিজিটাল কনটেন্ট তৈরী ও মাল্টিমিডিয়ার ব্যবহার, পাঠ্যপুস্তক প্রণয়ন এবং পেশাগত গবেষণা মূলক সৃজনশীল প্রকাশনা, কমিটির কাজে দক্ষ ও আর্থিক শৃংখলা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে তাঁকে শ্রেষ্ঠ শ্রেণি-শিক্ষক নির্বাচিত করেন।

শিক্ষকতা পেশায় তিনি গণিত বিষয়ে শিক্ষা বোর্ডের পরীক্ষক এবং কম্পিউটার শিক্ষা বিষয়ে ব্যানবেইজের মাস্টার ট্রেইনার। এছাড়াও তিনি ক্রীড়া নৈপূন্যের অধিকারী, সংস্কৃতিমনা, জ্ঞান পিপাসু ও বহুগুণে গুণান্বিত ব্যক্তিত্ব সম্পন্ন একজন আদর্শ শিক্ষক বটে।#


গুরুদাসপুরে শেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সাদেক আলী

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles