যশোরের বেনাপোলে পরিবহনের মধ্য থেকে সোনারবার উদ্ধার ।

মনিরুজ্জামান যশোর জেলা প্রতিনিধি:

চট্রগ্রাম থেকে বেনাপোলগামী গ্রীন লাইন পরিবহনের বাসের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ পিস সোনারবার উদ্ধার করেছে বিজিবির একটি টিম।
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০টার দিকে এ বার উদ্ধার করা হয়। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চট্রগ্রাম থেকে গ্রীন লাইনের একটি পরিবহন বেনাপোলের উদ্দেশ্যে আসছে।
এই বাসে করে সোনার একটি চালান ভারতে পাচার করার জন্য আনা হচ্ছে। এ সংবাদের ভিত্তিতে বাসটি বেনাপোল চেকপোস্ট কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে তল্লাশি করে সিটের নিচ থেকে ১০টি সোনার বার পাওয়া যায়। এসময় সোনার কোনো মালিককে শনাক্ত করা সম্ভব হয়নি।


যশোরের বেনাপোলে পরিবহনের মধ্য থেকে সোনারবার উদ্ধার ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles